Vatbondhu News
প্রকাশ : Jul 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

এনবিআরের গাড়িচালককে বাধ্যতামূলক অবসর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)- এর গাড়ি চালক মো. আব্দুর রহিম হাওলাদারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ঢাকা বিভাগের কর্মচারী ছিলেন তিনি। মঙ্গলবার (১৫ জুলাই) এলটিইউয়ের কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন জারি করা আদেশে সই করেছেন।


আদেশে বলা হয়েছে, মো. আব্দুর রহিম হাওলাদারের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করেছে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন তিনি। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে, গত ১২ মে জারি করা এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা ২৯ জুন ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করে নেয়। তবে এরপর থেকে আন্দোলনে সক্রিয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত পাঁচজনকে কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং ২৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

মোংলা কাস্টমসের রাজস্ব ঘাটতি ৭৩১ কোটি টাকা

3

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

4

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস

5

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

6

ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ন্যাশনাল সিস্টেম চালু করবে: এন

7

আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা পিছিয়ে : আলী রীয়াজ

8

তেল, আটা-ময়দা, গ্যাসসহ কিছু পণ্যে ভ্যাট তুলে দিলো এনবিআর

9

বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প, ১ আগস্ট কার্য

10

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

11

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

12

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচা

15

ভারতের লোকসভায় অবৈধ অভিবাসনবিরোধী বিল উত্থাপন: কঠোর শাস্তি

16

ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমে আরও ১০০ মিলিয়ন ডলার দেবেন ইলন

17

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

18

আমদানি-রপ্তানির পণ্য খালাসে নতুন শর্ত দিয়েছে এনবিআর

19

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক-চুক্তি করতে আগ্রহী ঢ

20