Vatbondhu News
প্রকাশ : Jun 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বসুন্ধরায় দেশের প্রথম ফুটবল এক্সপেরিয়েন্স ফেস্ট 'ক্র্যাক ২০২৬' আগামীকাল

ঢাকা— দেশের শীর্ষস্থানীয় স্বাধীন ক্রীড়া মাধ্যম বাংলাদেশ রাডার আগামীকাল ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরার 'অফসাইড'-এ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম ফুটবল এক্সপেরিয়েন্স ফেস্ট ক্র্যাক ২০২৬' (Craque 2026)। এ ভিন্নধর্মী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বসুন্ধরা কিংসের সভাপতি এবং বাফুফে সহ-সভাপতি জনাব ইমরুল হাসান। ইভেন্টের মূল আকর্ষণ 'ক্র্যাক ২০২৬' কোনো প্রথাগত টুর্নামেন্ট নয়, বরং এটি একটি স্কিল-ভিত্তিক ফুটবল উৎসব। জেন-জি (Gen Z) ও ফুটবল প্রেমীদের জন্য ডিজাইন করা।

আয়োজনে কোনো ট্রায়াল বা স্কোয়াড লিস্টের ঝামেলা ছাড়াই যে কেউ সরাসরি অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীরা ৬টি আকর্ষণীয় চ্যালেঞ্জ জোনে নিজেদের ফুটবল দক্ষতা পরীক্ষা করতে পারবেন: CR7 Jump (হাই জাম্প চ্যালেঞ্জ), Ankara Messi (ড্রিবলিং ও স্কিল টেস্ট), Football Dart (নিখুঁত নিশানাভেদ), Ball Knowledge Trivia (ফুটবল কুইজ), Juggling (বল নিয়ন্ত্রণ), Dizzy Pens (মাথা ঘুরিয়ে পেনাল্টি শট), বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সবগুলো জোন সচল থাকবে। তবে পুরো ইভেন্টের মূল আকর্ষণ হিসেবে থাকছে লাইভ ১v১ লড়াইয়ের স্পটলাইট সেগমেন্ট'যা চলবে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত।

আমরা চাই এ প্লাটফর্মে ব্যাকগ্রাউন্ড যা-ই হোক না কেন, প্রতিটি ফুটবল ভক্তই সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবেন," বাংলাদেশ রাডারের সিইও “হাসান সাদমান বলেন, ইমরুল হাসান ভাইয়ের মতো শীর্ষ ফুটবল সংগঠকের উপস্থিতি আমাদের এই ফুটবল সংস্কৃতিকে আরও অনুপ্রাণিত করবে।

একনজরে ইভেন্ট তারিখ: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ *স্থান: অফসাইড, ৪২২ আব্দুস সোবহান ঢালী রোড, বসুন্ধরা, ঢাকা-১২১২ প্রধান অতিথি: ইমরুল হাসান (সভাপতি, বসুন্ধরা কিংস ও সহ-সভাপতি, বাফুফে) সময়: বিকেল ৪:০০ — রাত ১০:০০ (স্পটলাইট ম্যাচ: সন্ধ্যা ৭:০০ — রাত ৯:০০)।

বাংলাদেশ রাডার দেশের একটি স্বাধীন ক্রীড়া মাধ্যম, যা ডিজিটাল কন্টেন্ট, পডকাস্ট এবং লাইভ ইভেন্টের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে দেশের ফুটবল সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে কাজ করে যাচ্ছে। যোগাযোগ:-হাসান সাদমান শামীন (সিইও, বাংলাদেশ রাডার) | মোবাইল:০১৩৪৬০৬১৮৩৮


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

4

রফতানিতে বড় ধাক্কা

5

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

6

বসুন্ধরায় দেশের প্রথম ফুটবল এক্সপেরিয়েন্স ফেস্ট 'ক্র্যাক ২

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

কোম্পানি করদাতাদের জন্য কর জমার সময়সীমা বাড়ালো এনবিআর

10

কর বাড়িয়ে তামাক বন্ধ সম্ভব নয়, প্রয়োজন ইনোভেটিভ আইডিয়া

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

13

আলহাজ টেক্সটাইলসের সর্বোচ্চ দরপতন

14

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর

15

কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি: এনবিআর চেয়ারম্যান

16

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি: বিদেশি বিনিয়োগে বাধ্যতামূলক ব্য

17

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

18

অজ্ঞতা ও রাজস্ব আইনের আগ্রাসন: মো: আলীমুজ্জামান

19

ভ্যাট কন্সালটেন্ট কার্যক্রম ও গুরুত্ব

20