Vatbondhu News
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা বিশ্বব্যাংক প্রধানের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙা। শুক্রবার (১০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানান।


অজয় বাঙ্গা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হলেও এর অর্থনৈতিক প্রভাব এড়ানো যাবে না। আর যদি যুদ্ধবিরতি ব্যর্থ হয় এবং সংঘাত দীর্ঘায়িত হয়, তাহলে বৈশ্বিক অর্থনীতিতে ক্ষতির মাত্রা আরও বাড়বে।


বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি ধরে নিলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.৩ থেকে ০.৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। তবে সংঘাত দীর্ঘস্থায়ী হলে এই ক্ষতি বেড়ে প্রায় ১ শতাংশ পর্যন্ত হতে পারে।

এছাড়া মূল্যস্ফীতিও বাড়ার আশঙ্কা রয়েছে। তুলনামূলক ভালো পরিস্থিতিতে বৈশ্বিক মূল্যস্ফীতি ২০০ থেকে ৩০০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়তে পারে।

আর পরিস্থিতি খারাপ হলে এটি প্রায় ০.৯ শতাংশ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
বিশেষ করে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ২০২৬ সালের জন্য এসব দেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩.৬৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আগে ৪ শতাংশ ছিল। দীর্ঘমেয়াদি সংঘাত হলে এই হার আরও কমে ২.৬ শতাংশে নেমে আসতে পারে।

অন্যদিকে, এসব দেশে মূল্যস্ফীতিও বাড়তে পারে। ২০২৬ সালে তা ৪.৯ শতাংশে পৌঁছাতে পারে, যা আগে ৩ শতাংশ ধরা হয়েছিল। আর চরম পরিস্থিতিতে এটি ৬.৭ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত এবং বিনিয়োগে অনিশ্চয়তা,সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি এক কঠিন সময়ের মুখোমুখি হতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

1

সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না

2

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

3

২০% প্লাস্টিক কারখানা বন্ধের পথে, ভ্যাট কমানোর দাবি মালিকদে

4

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্তভার সিআইডি থেকে নিতে চা

5

দ্বিতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ

6

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

7

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

মোংলা বন্দরের রাজস্ব বৃদ্ধিতে বসুন্ধরা গ্রুপের ভূমিকা

10

ভ্যাটবন্ধু নিউজ

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

অজ্ঞতা ও রাজস্ব আইনের আগ্রাসন: মো: আলীমুজ্জামান

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

ভূরাজনীতিতে সরকারের শত দিন ও কদম আলী: মোঃ আলীমুজ্জামান

19

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

20