Vatbondhu News
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনবিআর প্রথমবার ৪ লাখ কোটি টাকার রাজস্ব আয়ের মাইলস্টোন অতিক্রম করেছে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি অর্থবছরে অর্থনীতিতে স্থবিরতা সত্ত্বেও মাত্র চার মাসের মধ্যে আমাদের সরকারের গৃহীত উদ্যোগগুলোর কারণে রাজস্ব ব্যবস্থাপনায় গতি এসেছে। এর ফলে এরই মধ্যে শুধু এনবিআর প্রথমবারের মতো চার লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের মাইলস্টোন অতিক্রম করেছে। 

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, আমাদের পদক্ষেপগুলো বাস্তবায়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যে গতি বাড়বে এবং আগামী অর্থবছরে এনবিআরের জন্য নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জিং হলেও তা অর্জন করা সম্ভব হবে।

তিনি বলেন, আমরা সরকারি বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। সরকারি ব্যয়ের ক্ষেত্রেও দক্ষতা বৃদ্ধি ও টেকসই ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে বাজেট ঘাটতিকে সহনীয় পর্যায়ে রাখার নীতি অনুসরণ করছি।




ব্যয় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমরা ক্রমান্বয়ে পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়ানোর উদ্যোগ নিয়েছি। সে লক্ষ্যে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ ২০২৫-২৬ অর্থবছরের ২৭.২৭ শতাংশ থেকে ২০২৬-২৭ অর্থবছরে ৩৩.৭০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করেছি। অন্যদিকে, পরিচালন ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের ৭২.৭৩ শতাংশ থেকে ২০২৬-২৭ অর্থবছরে ৬৬.৩০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছি।

আরও পড়ুন

দায়িত্বশীল সমালোচনা বাজেটকে আরও সমৃদ্ধ-সুদৃঢ় করবে: সংসদে অর্থমন্ত্রী
সরকার আগামী অর্থবছরগুলোতে উন্নয়ন ব্যয়ের অংশ আরও বৃদ্ধি করবে এবং পরিচালন ব্যয়ের অংশ ক্রমান্বয়ে কমিয়ে আনবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে প্রয়োজনে ও অপ্রয়োজনে ব্যাপকহারে ঋণ নেওয়ার মাধ্যমে দেশের ঋণধারণ সক্ষমতাকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। যার ফলে আমাদের ঋণধারণ সক্ষমতার ঝুঁকি নিম্ন থেকে মধ্যম মানে অবনমিত হয়েছে।



তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছর শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৪৪ হাজার ৩৪ কোটি টাকায়, যা জিডিপির ৩৮.৬১ শতাংশ। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ১১ লাখ ৯৪ হাজার ৮৫৩ কোটি টাকা, যা জিডিপির ২১.৫১ শতাংশ। অন্যদিকে, বৈদেশিক ঋণের পরিমাণ ৯ লাখ ৪৯ হাজার ১৮১ কোটি টাকা, যা জিডিপির ১৭.১০ শতাংশ।

মন্ত্রী আরও বলেন, আমরা উত্তরাধিকার সূত্রে পেলেও এই ঋণ ও ঋণের সুদ আমাদের যথাসময়ে পরিশোধ করতে হচ্ছে, যা সরকারের রাজস্ব ব্যবস্থাপনার ওপর চাপ সৃষ্টি করছে। এ অবস্থা থেকে উত্তরণের মাধ্যমে ঋণধারণ সক্ষমতাকে পুনরায় নিম্নঝুঁকি পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছি। আমরা ঋণনির্ভর অর্থনীতিকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তর করছি।

তিনি বলেন, এ প্রক্রিয়ায় সরকারি বিনিয়োগের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বাড়ানোর মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে, রাজস্ব আদায় বাড়বে এবং সরকারের বাজেট ঘাটতি অর্থায়নের চাহিদা কমবে।


সরকার আগামী অর্থবছরগুলোতে ঋণ-জিডিপি অনুপাত ক্রমান্বয়ে কমিয়ে আনবে বলেও জানান অর্থমন্ত্রী।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০% প্লাস্টিক কারখানা বন্ধের পথে, ভ্যাট কমানোর দাবি মালিকদে

1

কর ব্যবস্থার সংস্কার হতে হবে অন্তর্ভুক্তিমূলক

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক-চুক্তি করতে আগ্রহী ঢ

4

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

5

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

8

কর বাড়িয়ে তামাক বন্ধ সম্ভব নয়, প্রয়োজন ইনোভেটিভ আইডিয়া

9

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

10

বিমানের টিকেট থেকে রাজস্ব বাড়াতে নতুন অধ্যাদেশে চূড়ান্ত অনুম

11

আমদানি-রপ্তানির পণ্য খালাসে নতুন শর্ত দিয়েছে এনবিআর

12

বদলে যাওয়া ক্যাম্পাস

13

জলবায়ু পরিবর্তনের মধ্যে গ্রিনহাউস গ্যাস ক্ষতি করে কিনা তা প

14

ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমে আরও ১০০ মিলিয়ন ডলার দেবেন ইলন

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

মোংলা কাস্টমসের রাজস্ব ঘাটতি ৭৩১ কোটি টাকা

18

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20