Vatbondhu News
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

আয়কর রিটার্ন নিয়ে এনবিআরের নতুন নির্দেশনা

এখন থেকে নির্ধারিত কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি (ইনডিভিজুয়াল) করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (২৮ জুন) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

আয়কর আইন, ২০২৩-এর ৩২৮ ধারার উপধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ কার্যকর করা হয়েছে বলে জানানো এনবিআরের পক্ষ থেকে। 



নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ব্যতিক্রম ছাড়া সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-ট্যাক্স পোর্টালের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে হবে।

তবে, পাঁচ শ্রেণির করদাতাকে এ বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে। তারা হলেন— ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদপত্র দাখিল সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে মনোনীত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

এই শ্রেণির করদাতারা চাইলে অবশ্য স্বেচ্ছায় অনলাইনেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা
এনবিআর জানিয়েছে, আয়কর ব্যবস্থাকে আরও ডিজিটাল ও স্বচ্ছ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বাধ্যতামূলক অনলাইন রিটার্ন দাখিলের ক্ষেত্রে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা অন্য কোনও কারিগরি সমস্যার কারণে কেউ রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে ওই করদাতাকে কাগজে (পেপার) রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হবে।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার ফলে করদাতাদের হয়রানি কমবে, রিটার্ন দাখিলের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে এবং কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। একইসঙ্গে করসেবা সম্পূর্ণ ডিজিটাল করার সরকারের উদ্যোগও আরও এক ধাপ এগিয়ে যাবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি ৯৩ লাখ টাকা

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

টেসলা কিনলেও রাস্তায় চালাতে পারবেন না ট্রাম্প

3

পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ জরুরি: ড. ফরহিনা

4

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার

5

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক-চুক্তি করতে আগ্রহী ঢ

6

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

7

তেল, আটা-ময়দা, গ্যাসসহ কিছু পণ্যে ভ্যাট তুলে দিলো এনবিআর

8

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

9

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস

10

বিমানের টিকেট থেকে রাজস্ব বাড়াতে নতুন অধ্যাদেশে চূড়ান্ত অনুম

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

13

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্তভার সিআইডি থেকে নিতে চা

14

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

15

পারিবারিক সঞ্চয়পত্র আর যৌথ নামে কেনা যাবে না

16

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

17

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেনাপ্রধানের

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি: বিদেশি বিনিয়োগে বাধ্যতামূলক ব্য

20