Vatbondhu News
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীদের দাবির মুখে ন্যূনতম টার্নওভার করহার কমাচ্ছে এনবিআর

ব্যবসায়ীদের দাবির মুখে ন্যূনতম টার্নওভার করহার কমাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন আয়কর আইনে লাভ-লোকসান নির্বিশেষে বার্ষিক বিক্রির ওপর ন্যূনতম টার্নওভার কর ১ শতাংশ আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে এনবিআর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২ কোটি টাকার বেশি হলে ন্যূনতম টার্নওভার কর হবে দশমিক ৫ শতাংশ। এর প্রজ্ঞাপন নিয়ে কাজ করছে সংস্থাটি।


কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার (২৫ আগস্ট) এনবিআর সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, নতুন নির্দেশনা অনুযায়ী বার্ষিক বিক্রি ২ কোটি টাকা পর্যন্ত থাকবে করমুক্ত। তবে বার্ষিক মোট বিক্রি ২ কোটি টাকা থেকে চার কোটির মধ্যে হলে টার্নওভার কর হবে দশমিক ৫ শতাংশ আর ৪ কোটি টাকার বেশি হলে টার্নওভার কর হবে ১ শতাংশ।


টার্নওভার কর কী
টার্নওভার কর হলো ব্যবসার মোট বার্ষিক বিক্রি বা লেনদেনের ওপর নির্ধারিত হারে প্রদেয় একটি প্রত্যক্ষ বা পরোক্ষ কর, যা মুনাফা না থাকলেও পরিশোধ করতে হয়।

আয়কর আইনজীবী হাসানুর রহমান জানান, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৬৩-এ টার্নওভার করের বিধান রয়েছে। অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে সংশোধিত ধারা ১৬৩(৬) অনুযায়ী, উপধারা (৩) অনুসারে নির্ধারিত কর যদি নির্ধারিত টার্নওভার করের চেয়ে কম হয়, তাহলে ব্যবসা বা পেশার মোট গ্রস প্রাপ্তি-এর ওপর নির্ধারিত হারে টার্নওভার কর পরিশোধ করতে হবে। অর্থাৎ, আইন যেসব ক্ষেত্রে প্রযোজ্য করেছে, সেখানে প্রকৃত মুনাফার পরিবর্তে মোট বিক্রয় বা গ্রস প্রাপ্তিই কর নির্ধারণের ভিত্তি হবে।

আরও পড়ুন

অন্যান্য বছরের থেকে এবারে আয়করের কী কী পার্থক্য, জেনে রাখুন
তিনি বলেন, সংশোধিত বিধান অনুযায়ী তামাকজাত পণ্য প্রস্তুতকারকের ক্ষেত্রে টার্নওভার করের হার ৩ শতাংশ, কার্বনেটেড ও মিষ্টি পানীয় প্রস্তুতকারকের ক্ষেত্রে ২.৫ শতাংশ, মোবাইল ফোন অপারেটর ও এনটিটিএন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১.৫ শতাংশ এবং অন্যান্য ক্ষেত্রে ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।



চলতি অর্থবছরের বাজেট ঘোষণার পর এই করহার নিয়ে উদ্বেগ জানান ব্যবসায়ীরা। তারা জানান, অধিকাংশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা সীমিত মূলধন নিয়ে পরিচালিত হয়। কাঁচামালের মূল্যবৃদ্ধি, উচ্চ ব্যাংকসুদ, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়, পরিবহন খরচ এবং বাজারের তীব্র প্রতিযোগিতার কারণে অনেক ব্যবসা খুব কম মুনাফায় কিংবা লোকসানে পরিচালিত হয়। এমন পরিস্থিতিতে প্রকৃত লাভের পরিবর্তে টার্নওভারের ওপর কর নির্ধারণ অনেক উদ্যোক্তার জন্য অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০% প্লাস্টিক কারখানা বন্ধের পথে, ভ্যাট কমানোর দাবি মালিকদে

1

পুঁজিবাজারে বিনিয়োগ ও অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করতে আগ্রহ

2

আলহাজ টেক্সটাইলসের সর্বোচ্চ দরপতন

3

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

6

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

7

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

8

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

9

জঁ-জাক রুসোর উক্তি ও চলমান পরিস্থিতি: মোঃ আলীমুজ্জামান

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

ভ্যাটবন্ধু নিউজ

12

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

13

মোংলা কাস্টমসের রাজস্ব ঘাটতি ৭৩১ কোটি টাকা

14

মোংলা বন্দরের রাজস্ব বৃদ্ধিতে বসুন্ধরা গ্রুপের ভূমিকা

15

কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি: এনবিআর চেয়ারম্যান

16

বসুন্ধরায় দেশের প্রথম ফুটবল এক্সপেরিয়েন্স ফেস্ট 'ক্র্যাক ২

17

ভারতের লোকসভায় অবৈধ অভিবাসনবিরোধী বিল উত্থাপন: কঠোর শাস্তি

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

20