Vatbondhu News
প্রকাশ : Jul 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

মোংলা কাস্টমসের রাজস্ব ঘাটতি ৭৩১ কোটি টাকা

ছবি: সংগ্রহ

চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি মোংলা কাস্টমস। গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে এক হাজার ৭৮৬ কোটি টাকা রাজস্ব কম আদায় হয়েছে। তাছাড়া লক্ষ্যমাত্রার তুলনায় এ সময়ে রাজস্ব আদায়ে ঘাটতির পরিমাণ ছিল ৭৩১ কোটি টাকা। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হয়। যার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে।


মোংলা কাস্টমস হাউজের কমিশনার ম. সফিউজ্জামান এ তথ্য জানিয়ে বলেন, রাজস্ব আদায় কম হওয়ার কারণ হিসেবে গত অর্থবছরের প্রথম সাত মাসের তুলনায় মোংলা বন্দরে ৫০টি জাহাজ কম এসেছে। যার মধ্যে সার ও ক্লিংকারবাহী জাহাজ ৪১টি, একটি গাড়ি এবং ৮টি কন্টেইনার জাহাজ। একইসঙ্গে ২৪ শতাংশ বিল অব এন্ট্রি কমে যাওয়ায় রাজস্ব আদায়ও কমেছে।


তিনি আরও বলেন, মোংলা কাস্টমসের ৫৭ ভাগ রাজস্ব আসে মোংলা বন্দরে গাড়ি আমদানির মাধ্যমে। গত বছরের প্রথম সাত মাসে গাড়ি খালাস হয়েছে ৭,৮৫৮টি। কিন্তু চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ৬,০৬৩টি গাড়ি খালাস হয়। ১৭৯৫টি গাড়ি খালাস কম হওয়ায় আনুপাতিক হারে রাজস্ব কমে গেছে।



এছাড়া গত অর্থবছরের প্রথম সাত মাসে কন্টেইনার এসেছিল ৫,৬০০টি। কিন্তু চলতি অর্থবছরের ঠিক একই সময়ে কন্টেইনার এসেছে ২,০১৮টি। ৩,৪০০টি কন্টেইনার কম খালাস হওয়ায় রাজস্ব কম আদায় হয়েছে। অপরদিকে গত অর্থবছরের প্রথম সাত মাসে বিল অব এন্ট্রি হয়েছে ১০,৪০০টি। কিন্তু চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ২৪ শতাংশ কমে ৭,৮৩৫ বিল অব এন্ট্রি হওয়ায় রাজস্ব কম আদায় হয়েছে বলেও জানান কাস্টমস কমিশনার ম. সফিউজ্জামান।

 

এদিকে মোংলা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী জুলফিকার আলী ও মশিউর রহমান অভিযোগ করে বলেন, এলসি খোলায় কড়াকড়ি ও আমদানি নিয়ন্ত্রণের কারণেই এমন পরিস্থিতি। অধিক শুল্কমুক্ত পণ্য আমদানিতে জটিলতা নিরসনসহ কতিপয় কাস্টমস কর্মকর্তার হয়রানি কমাতে পারলে মোংলা বন্দরে পণ্য আমদানি বাড়বে। একই সাথে রাজস্ব বাড়বে মোংলা কাস্টমসের।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি: এনবিআর চেয়ারম্যান

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

অ্যাম্বুলেন্স ও বাসে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

3

ভারতের লোকসভায় অবৈধ অভিবাসনবিরোধী বিল উত্থাপন: কঠোর শাস্তি

4

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

5

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

6

ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ন্যাশনাল সিস্টেম চালু করবে: এন

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

ফেব্রুয়ারি থেকে আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূ

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

আলহাজ টেক্সটাইলসের সর্বোচ্চ দরপতন

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

আমদানি-রপ্তানির পণ্য খালাসে নতুন শর্ত দিয়েছে এনবিআর

14

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

15

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

16

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচা

17

কর ব্যবস্থার সংস্কার হতে হবে অন্তর্ভুক্তিমূলক

18

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

19

দুর্নীতির জালে বিএসইসির ৪ বিভাগ

20