Vatbondhu News
প্রকাশ : Jul 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভূরাজনীতিতে সরকারের শত দিন ও কদম আলী: মোঃ আলীমুজ্জামান

ছবি: ভ্যাটবন্ধু নিউজ

আমি কদম আলিকে সতর্ক করে বললাম, আলোচনা হবে শুধুমাত্র অর্থনীতির প্রেক্ষাপটে। কোনো রাজনৈতিক প্রসঙ্গ স্থান পাবে না। কদম আলি হেসে বলল, "অর্থনীতি, রাজনীতি, ও পররাষ্ট্রনীতি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থনীতি নিয়ে আলোচনা করতে হলে রাজনীতি বাদ দেওয়া মানে হচ্ছে ‘নোটে গাছটি মরালো, আলোচনাটি ফুরালো।’"


সরকারের শুরুতে ভারতবিরোধী মনোভাবের কারণে বিদেশি প্রকল্পগুলোতে দুর্নীতির অভিযোগ তুলে কথার ফুলঝুরি ছড়ানো হয়েছিল। কিন্তু হানিমুন পিরিয়ডেও টাইফুনের মতো আঘাত আসে—আমেরিকার নির্বাচনে কমলা হ্যারিসের পরাজয়।

 

 

আমি বললাম, সরকারের প্রথম ১০০ দিনে প্রধান উপদেষ্টার বন্ধু হারানোর মূল কারণ সম্ভবত চীনের সাথে ঋণের সুদের হার ৩% থেকে কমিয়ে ২% করা এবং পরিশোধের মেয়াদ ২০ বছর থেকে বাড়িয়ে ২৫ বছর করার প্রস্তাব। আর্থিক সঙ্কট কাটাতে চীনের কাছে নতুন করে ৭ বিলিয়ন ডলারের ঋণ চাওয়া হয়। কিন্তু চীন আগের ঋণের প্রকল্পগুলোর অর্থ ছাড় বন্ধ করে দেয়।

 

 

ভারতবিরোধী মনোভাব এবং সম্পাদিত চুক্তিগুলোতে দেশের স্বার্থ রক্ষা না হওয়ার অভিযোগে কিছু প্রকল্প পুনঃবিবেচনার দাবি ওঠে। এর ফলে, চীনা প্রকল্পগুলোতে কর্মরত লোকবল নিরাপত্তার অজুহাত দেখিয়ে চলে যায়। সেনাবাহিনীর নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিতেও কাজ পুনরায় শুরু করা সম্ভব হয়নি।

 

 

কদম আলি যোগ করল, জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টা সার্ক পুনর্জাগরণের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। কারণ ভারত ও পাকিস্তানের কোনো জোটে থাকার বিষয়ে তারা মতৈক্যে পৌঁছাতে পারেনি। দুর্বল অর্থনীতির দেশ পাকিস্তানের সাথে বাণিজ্য চুক্তি সম্পাদিত হলেও ভারতকে বাদ দেওয়া হয়।

আইএমএফ-এর ঋণ পাওয়ার শর্তে পাকিস্তান ১.৬০ লাখ সরকারি কর্মকর্তা ছাঁটাই এবং রাষ্ট্রীয় বিমান সংস্থা বিক্রির টেন্ডার ঘোষণা করে। সেখান থেকে পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে খালাস করার বিষয়টি ভারত ভালো চোখে দেখে না।

 

 

বঙ্গোপসাগরে খনিজ অনুসন্ধানের জন্য রাশিয়া ও আমেরিকাকে ১০টি ব্লক লিজ দেওয়া হয়েছিল। পরে রাশিয়ার চুক্তি বাতিল করে আমেরিকারটা বহাল রাখা হয়। রূপপুর পারমাণবিক প্রকল্পে ৫০০ কোটি ডলারের দুর্নীতির অভিযোগ ওঠে। রাশিয়া এই অভিযোগ আন্তর্জাতিক আদালতে চ্যালেঞ্জ করার হুমকি দেয় এবং ঋণের কিস্তি ও সুদসহ প্রায় ৬ বিলিয়ন ডলার পরিশোধের শর্তে প্রকল্পের কাজ স্থগিত রাখে।

 

 

আমি বললাম, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের কাজ জাপান করছিল। দুর্নীতির অভিযোগ উঠায় তারা কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বর্তমানে তাদের প্রকল্পগুলো ধীরগতিতে চলছে।

 

 

আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে আসা বিদ্যুতের পাওনা বাবদ ৯০ কোটি ডলার পরিশোধ না করায় বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করা হয়েছে। ভারত এই বিল পরিশোধে ২০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সরকার পরিবর্তনের পর তা স্থগিত করে।

 

 

কদম আলি আরও বলল, ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের মানদণ্ডে বাংলাদেশের ঋণ প্রাপ্তির রেটিং বি-১ থেকে বি-২-এ নেমে এসেছে। বিশ্বব্যাংকের তথ্য মতে, জিডিপি ৬.৭% এর পরিবর্তে ৪.৫% হতে পারে। যদি অভ্যন্তরীণ স্থিতিশীলতা দ্রুত ফিরে না আসে, তবে জিডিপি ২-৩% পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

 

আমি বললাম, রপ্তানি শিল্পে শ্রমিকদের আন্দোলন, সরকারের সিদ্ধান্তহীনতা, অটোরিকশা বন্ধের আদেশ, এবং শিক্ষার্থীদের দাবিতে লাগাতার বিক্ষোভ অভ্যন্তরীণ অস্থিতিশীলতার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ভূরাজনীতিতে কূটনৈতিক অদক্ষতার কারণে গুরুত্বপূর্ণ দেশগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে।

 

 

কদম আলি একদম পরিষ্কারভাবে বলল, "বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে সরকার মূলত নিজেদের পতনের ভীতি থেকে সিদ্ধান্ত নিচ্ছে। এটি প্রতিহত করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে। প্রবাদের মতোই ‘বনের বাঘে নয়, মনের বাঘে খায়’। যদি ভয় দূর না হয়, তবে ভবিষ্যৎ অন্ধকারময়।"

 

 

আমি হেসে বললাম, "রোবট হিসাবে বিচার না হওয়ার ইন্ডেমনিটি পেয়েছ তো! তাই কার কণ্ঠ কার সাথে জুড়ে অডিও ফাঁস করেও পার পেয়ে যাচ্ছ। কিন্তু রোবটিক বিচার অধ্যাদেশ জারি হলে সাহস কোথায় যায়, সেটা দেখার অপেক্ষায় থাকব।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

1

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

ফেব্রুয়ারি থেকে আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূ

4

সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি: বিদেশি বিনিয়োগে বাধ্যতামূলক ব্য

7

আমদানি-রপ্তানির পণ্য খালাসে নতুন শর্ত দিয়েছে এনবিআর

8

জঁ-জাক রুসোর উক্তি ও চলমান পরিস্থিতি: মোঃ আলীমুজ্জামান

9

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার

12

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

13

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্তভার সিআইডি থেকে নিতে চা

14

মোংলা কাস্টমসের রাজস্ব ঘাটতি ৭৩১ কোটি টাকা

15

দুর্নীতির জালে বিএসইসির ৪ বিভাগ

16

ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ন্যাশনাল সিস্টেম চালু করবে: এন

17

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

18

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

19

ভ্যাটবন্ধু নিউজ

20