Vatbondhu News
প্রকাশ : Jul 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা

ছবি: সংগ্রহ

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগ দাবির বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন। রবিবার সকাল থেকে তারা পুনরায় কাজে যোগদান করেছেন। বিএসইসির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে, শনিবার রাতে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার অনুরোধ জানানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএসইসি কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

 

 

গত বৃহস্পতিবার বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন, যা আগের দিন এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল। এর আগে, বুধবার তারা বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে কমিশনের মূল ফটকে তালা লাগানো, সিসি ক্যামেরা, ওয়াই-ফাই, লিফট ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে অরাজকতা সৃষ্টি করা হয়। এ সময় পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি সেনাবাহিনীর সদস্যরাও কমিশনের কর্মকর্তাদের উদ্ধারে সহায়তা করেন।

 

 

বর্তমানে কর্মস্থলে ফিরলেও ভবিষ্যতে এ বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হবে কি না, সে সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

আলহাজ টেক্সটাইলসের সর্বোচ্চ দরপতন

3

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

4

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

5

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

6

কর ব্যবস্থার সংস্কার হতে হবে অন্তর্ভুক্তিমূলক

7

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

8

মোংলা কাস্টমসের রাজস্ব ঘাটতি ৭৩১ কোটি টাকা

9

বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প, ১ আগস্ট কার্য

10

ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ন্যাশনাল সিস্টেম চালু করবে: এন

11

টেসলা কিনলেও রাস্তায় চালাতে পারবেন না ট্রাম্প

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

ভারত থেকে কাঁচা মরিচ এলো ৮ মাস পর

15

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

16

দ্বিতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ

17

তেল, আটা-ময়দা, গ্যাসসহ কিছু পণ্যে ভ্যাট তুলে দিলো এনবিআর

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

জলবায়ু পরিবর্তনের মধ্যে গ্রিনহাউস গ্যাস ক্ষতি করে কিনা তা প

20