Vatbondhu News
প্রকাশ : Jul 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন শুল্কনীতির প্রভাবে এ বছর কমতে পারে দেশের জিডিপি প্রবৃদ্ধি

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাব পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি বলছে, সদ্য শুরু হওয়া চলতি অর্থবছরের (২০২৫-২৬) অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ধরা হয়েছে। এর পেছনে কারণ হিসেবে রফতানি ও শিল্প খাতের ধীরগতির কথা বলা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ (এডিও) প্রতিবেদনের জুলাই ২০২৫ সংস্করণে এ কথা বলা হয়েছে।

বাংলাদেশী পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের এ নীতি কার্যকর হবে আগামী ১ আগস্ট। এ নিয়ে মার্কিন প্রশাসনে সঙ্গে দর-কষাকষি করছে বাংলাদেশ সরকার। এ নীতি কার্যকর হলে তৈরি পোশাকসহ বাংলাদেশের পণ্যগুলোর যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে বাড়তি শুল্ক দিতে হবে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, এতে পণ্যের রফতানি ব্যাপকভাবে কমতে পারে। আর এর প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে।

মূল্যস্ফীতি সম্পর্কে এডিবির জুলাই সংস্কার প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী অর্থবছরের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এর পেছনে বৈশ্বিক পণ্যমূল্যের স্থিতিশীলতা, কড়াকড়ি আর্থিক ও রাজস্বনীতি ভূমিকা রেখেছে। একই কারণে ২০২৬ অর্থবছরের পূর্বাভাস অপরিবর্তিত রাখা হয়েছে।

এডিবি মনে করে, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির অবনতি ও অনিশ্চয়তার কারণে চলতি বছর এশিয়া-প্যাসিফিকে সবচেয়ে বেশি ধাক্কা খেতে পারে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতিগুলো।

সংস্থাটির নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোট প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৪ দশমিক ২ শতাংশে। ২০২৬ সালে এ হার হতে পারে ৪ দশমিক ৩ শতাংশ। দুই বছরের জন্যই এ অঞ্চলের প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কমানো হয়েছে প্রায় অর্ধ শতাংশীয় পয়েন্ট।

প্রতিবেদন এডিবি সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র শুল্কহার আরো বাড়ালে ও বাণিজ্য উত্তেজনা তীব্রতর হলে শুধু দক্ষিণ-পূর্ব এশিয়া নয়; সার্বিকভাবে গোটা এশিয়া-প্যাসিফিক অঞ্চলেরই অর্থনৈতিক সম্ভাবনা আরো ক্ষতিগ্রস্ত হবে। এ ঝুঁকিকে আরো বাড়িয়ে তুলছে ভূরাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহ চেইনে বিঘ্ন এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। একই সঙ্গে চীনের রিয়েল এস্টেট খাতের দুরবস্থাও এ অঞ্চলের গড় প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

2

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচা

3

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

4

ফেব্রুয়ারি থেকে আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূ

5

কর ব্যবস্থার সংস্কার হতে হবে অন্তর্ভুক্তিমূলক

6

২০% প্লাস্টিক কারখানা বন্ধের পথে, ভ্যাট কমানোর দাবি মালিকদে

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ জরুরি: ড. ফরহিনা

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

বিএসইসির পরিস্থিতি দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ চায় ডিবিএ

15

বসুন্ধরায় দেশের প্রথম ফুটবল এক্সপেরিয়েন্স ফেস্ট 'ক্র্যাক ২

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

আমেরিকার ২১ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ কানাডার

18

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস

19

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি: বিদেশি বিনিয়োগে বাধ্যতামূলক ব্য

20