Vatbondhu News
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিজিটাল রাজস্ব ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান

অটোমেটেড রাজস্ব ব্যবস্থাপনা ও ডিজিটাল কার্যক্রমে উদ্যোক্তাদের আরও বেশি হারে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। ব্যবসায়িক কার্যক্রমে কমপ্লায়েন্স নিশ্চিতের পাশাপাশি কর প্রদানে বিদ্যমান প্রতিবন্ধকতা এড়াতে তিনি এ আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত ‌‘২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট, ট্যাক্স, শুল্ক আইন এবং ব্যক্তিগত ই-রিটার্ন ব্যবস্থাপনায় পরিবর্তন ও পরিমার্জন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। কর্মশালায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


কর্মশালার সূচনা বক্তব্যে ঢাকা চেম্বার সভাপতি তাসকীন আহমেদ বলেন, চলতি অর্থবছরের বাজেটে সরকার ভ্যাট, আয়কর, কাস্টমস ডিউটি এবং ই-রিটার্ন ব্যবস্থায় বেশকিছু পরিবর্তন এনেছে। তাই সংশোধিত নীতিমালার সম্পর্কে সম্যক ধারণার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যিক কার্যক্রমে কমপ্লায়েন্স নিশ্চিতের আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিশেষ করে, কর প্রদানে বিদ্যমান প্রতিবন্ধকতা এড়ানোর পাশাপাশি জিডিপিতে করের অবদান বাড়াতে সরকার প্রবর্তিত অটোমেটেড রাজস্ব ব্যবস্থাপনা ও ডিজিটাল কার্যক্রম সম্পর্কে জ্ঞান আহরণ জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।

আরও পড়ুন

বাংলাদেশ-চীনের বাণিজ্য বৃদ্ধিতে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারে গুরুত্ব
অনুষ্ঠানে ভ্যাট কমিশনারেট (পশ্চিম)-এর অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ বলেন, রাজস্ব প্রদানের মাধ্যমে দেশের উদ্যোক্তারা সরকারের সব কাজে অর্থের জোগান দিয়ে থাকেন। তাই ব্যবসায়ের সব ক্ষেত্রে কমপ্লায়েন্স নিশ্চিতে রাজস্ব ব্যবস্থাপনার পরিবর্তিত নিয়মনীতি সম্পর্কে উদ্যোক্তাদের সচেতন থাকতে হবে।


তিনি বলেন, সরকার চলতি বছরের বাজেটে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন, ব্যাংক হিসাব চালু, বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ ও নবায়নসহ বেশকিছু ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন (বিন) বাধ্যতামূলক করেছে। তাই যেসব উদ্যোক্তার এখনো ভ্যাট নিবন্ধন নেই, অতিদ্রুত ভ্যাট রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। ভ্যাট আইনের ৬৪ ধারা অনুযায়ী, প্রতি এক কর মেয়াদের স্থলে ৩ কর মেয়াদে ভ্যাট রিটার্নের সুযোগ দিয়েছে, যা ব্যবসা পরিচালনাকে আরও সহজ করবে।

আরও পড়ুন

সম্মিলিত ইসলামী ব্যাংক পুনর্গঠনে অগ্রগতি, খেলাপি আদায়ে ১০ হাজার মামলা
নির্ঝর আহমেদ উল্লেখ করেন, আপিলাত ট্রাইব্যুনালে আপিলের ক্ষেত্রে দাবি করা করের ১০ শতাংশ জমা দেওয়ার বিধানকে সংশোধন করে সরকার তা আপিলাত ট্রাইব্যুনালের ক্ষেত্রে এক শতাংশ ও হাইকোর্টের ক্ষেত্রে ২ শতাংশ নির্ধারণ করেছে, যার মাধ্যমে ব্যবসায়িক ব্যয় অনেকাংশে কমবে।

কর্মশালায় আয়কর এবং মূল্য সংযোজনের (ভ্যাট) ওপর দুটি সেশন অনুষ্ঠিত হয়। যেখানে যথাক্রমে ঢাকা চেম্বারের কাস্টমস, ভ্যাট স্ট্যান্ডিং কমিটির অ্যাডভাইজর স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ এবং যুগ্ম-আহ্বায়ক মো. শফিকুল আলম মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেন। কর্মশালায় ঢাকা চেম্বারের সদস্যভুক্ত ১০০টির বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। ডিসিসিআইয়ের পরিচালক এম মোশাররফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

1

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক-চুক্তি করতে আগ্রহী ঢ

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

ভারতের লোকসভায় অবৈধ অভিবাসনবিরোধী বিল উত্থাপন: কঠোর শাস্তি

5

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

6

মোংলা কাস্টমসের রাজস্ব ঘাটতি ৭৩১ কোটি টাকা

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচা

9

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর

10

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেনাপ্রধানের

11

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

12

কোম্পানি করদাতাদের জন্য কর জমার সময়সীমা বাড়ালো এনবিআর

13

আরও ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি

14

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

15

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

18

বসুন্ধরায় দেশের প্রথম ফুটবল এক্সপেরিয়েন্স ফেস্ট 'ক্র্যাক ২

19

জঁ-জাক রুসোর উক্তি ও চলমান পরিস্থিতি: মোঃ আলীমুজ্জামান

20