Vatbondhu News
প্রকাশ : Jul 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর

ছবি: সংগ্রহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক ও কর উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। বর্তমানে ২৫ শতাংশের পরিবর্তে কাস্টমস শুল্ক (সিডি) কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৩ শতাংশ রেগুলেটরি শুল্ক (আরডি) ও ৫ শতাংশ আগাম কর (এটি) সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।


গতকাল সোমবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। আজ মঙ্গলবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিশ্বে বায়ুদূষণের শীর্ষে থাকা শহরগুলোর মধ্যে ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরও রয়েছে। বায়ুদূষণের ফলে জনস্বাস্থ্য ও আর্থিক ক্ষতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ হিসেবে এই শুল্ক-কর হ্রাস করা হয়েছে।

 

 

এয়ার পিউরিফায়ারের আমদানিতে শুল্ক হ্রাসের ফলে মোট করভার ৫৮ দশমিক ৬০ শতাংশ থেকে কমে ৩১ দশমিক ৫০ শতাংশ নির্ধারিত হয়েছে। এ ব্যবস্থার কারণে প্রতি এয়ার পিউরিফায়ারের আমদানি খরচ প্রকারভেদে ১,৫০০ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত হ্রাস পাবে। ফলে, জনগণের জন্য এই পণ্যটি আরও সাশ্রয়ী ও সহজলভ্য হবে।

 

 

জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, এ উদ্যোগ এয়ার পিউরিফায়ারের বহুল ব্যবহারে অনুপ্রাণিত করবে এবং বায়ুদূষণজনিত জনস্বাস্থ্য সমস্যার বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধে সহায়ক হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ

1

পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ জরুরি: ড. ফরহিনা

2

অ্যাম্বুলেন্স ও বাসে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

3

ভ্যাট কন্সালটেন্ট কার্যক্রম ও গুরুত্ব

4

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

7

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

8

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

বসুন্ধরায় দেশের প্রথম ফুটবল এক্সপেরিয়েন্স ফেস্ট 'ক্র্যাক ২

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

আলহাজ টেক্সটাইলসের সর্বোচ্চ দরপতন

14

মোংলা বন্দরের রাজস্ব বৃদ্ধিতে বসুন্ধরা গ্রুপের ভূমিকা

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

কোম্পানি করদাতাদের জন্য কর জমার সময়সীমা বাড়ালো এনবিআর

17

দুর্নীতির জালে বিএসইসির ৪ বিভাগ

18

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

19

আমদানিমূল্য পরিশোধের সময় বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

20