Vatbondhu News
প্রকাশ : May 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোম্পানি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ দিন


তিনি বলেন, আয়কর আইন, ২০২৩-এর বিধান অনুযায়ী আগামীকাল ১৫ মে সরকারি ছুটির দিন (শুক্রবার) হওয়ায়, উক্ত ছুটির অব্যবহিত পরবর্তী কর্মদিবস রোববার (১৭ মে) রিটার্ন দাখিলের শেষ দিন হিসেবে গণ্য হবে। আইনানুগভাবে নির্ধারিত ও বর্ধিত এই সময়সীমা পার হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড আর কোনো সময় বৃদ্ধি করবে না।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ, রাজস্ব বৃদ্ধি এবং সম্মানিত করদাতাদের সুবিধার্থে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ইতোমধ্যে ১৫ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছিল। বর্ধিত সময়সীমা আগামীকাল শেষ হতে যাচ্ছে।




এই কর্মকর্তা বলেন, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতা এই সময়ের মধ্যে রিটার্ন দাখিলে অসমর্থ হলে তারা আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৪ অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে স্বনির্ধারণী পদ্ধতিতে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কর সার্কেলে রিটার্ন দাখিল করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড দেশের অর্থনৈতিক অগ্রগতি সচল রাখতে এবং আইনি বাধ্যবাধকতা পরিপালনে সকল সম্মানিত করদাতার আন্তরিক সহযোগিতা কামনা করছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আয়কর আইন অনুযায়ী, কোম্পানিগুলোর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত শেষ সময় ছিল ১৫ ফেব্রুয়ারি। পরবর্তীতে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ৩ দফায় সময় বাড়িয়ে ১৫ মে পর্যন্ত করা হয়েছিল। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি)-এর তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত কোম্পানির সংখ্যা প্রায় তিন লাখের কাছাকাছি। তবে এর বিপরীতে কোম্পানিগুলোর আয়কর রিটার্ন দাখিলের হার অত্যন্ত কম। এনবিআরের তথ্যমতে, প্রতি বছর প্রায় ৩০ হাজারের মতো কোম্পানি তাদের রিটার্ন জমা দিয়ে থাকে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

1

তেল, আটা-ময়দা, গ্যাসসহ কিছু পণ্যে ভ্যাট তুলে দিলো এনবিআর

2

পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ জরুরি: ড. ফরহিনা

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না

5

বিএসইসির পরিস্থিতি দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ চায় ডিবিএ

6

দ্বিতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ

7

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

8

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক-চুক্তি করতে আগ্রহী ঢ

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

11

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর

12

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

বসুন্ধরায় দেশের প্রথম ফুটবল এক্সপেরিয়েন্স ফেস্ট 'ক্র্যাক ২

15

আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা পিছিয়ে : আলী রীয়াজ

16

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

17

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

18

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেনাপ্রধানের

19

ভ্যাটবন্ধু নিউজ

20